ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে দগ্ধ ২ শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

আগুনে দগ্ধ ২ শিশুর মৃত্যুর ঘটনায় মামলার আসামি গ্রেপ্তার। ছবি : কালবেলা
আগুনে দগ্ধ ২ শিশুর মৃত্যুর ঘটনায় মামলার আসামি গ্রেপ্তার। ছবি : কালবেলা

ফেনীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ দুই শিশুর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। শনিবার (৭ অক্টোবর) গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছেন র‌্যাব-৭-এর কোম্পানির অধিনায়ক মোহাম্মদ সাদিকুল ইসলাম।

এর আগে শুক্রবার (৬ অক্টোবর) রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মামলার প্রধান আসামি ছাগলনাইয়া উপজেলার পশ্চিম মধু গ্রামের আবু আহমেদের ছেলে আব্দুল আজিম ও ফেনীর মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নাল আবদিনের স্ত্রী মায়া বেগম।

মঙ্গলবার (৩ অক্টোবর) ফেনীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ববিরোধের জেরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

মৃত দুই শিশু হলো, ফকির বাড়ির মুহাম্মদ রনির ছেলে মাইদুল ইসলাম শাহাদাত ও রাহাদুল ইসলাম গোলাপ। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানায়, রাতে খাবার খেয়ে রনি ও তার স্ত্রী পলি আক্তার এক রুমে আর তাদের দুই সন্তান মাইদুল ও রাহাদুল পাশের রুমে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে দুই সন্তানের রুমে আগুন লাগে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে শাহাদাতের মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয় আর তাদের ছোট ছেলে গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

এদিকে পূর্ব বিরোধের জেরে পেট্রল ঢেলে পাশের বাসার প্রতিপক্ষরা আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সন্তানদের শোকে বারবার জ্ঞান হারিয়ে হাসপাতালে মা পলি আক্তার।

নিহত দুই শিশুর বাবা রনি বলেন, কিছুদিন আগে আমাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার তাদের এক স্বজনের মরদেহ দাফন করতে গেলে তাদের সঙ্গে আমাদের কথাকাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

১০

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

১১

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

১২

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

১৩

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

১৫

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১৬

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বি-পাক্ষিক বৈঠক

১৭

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

১৮

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

১৯

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

২০
X