গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য কারাগারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মসূচি বানচালের চেষ্টার অভিযোগে তিন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তারা জবানবন্দি দেন এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

রোববার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম। গত বুধবার (২০ মে) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে তিন আনসার সদস্যের বিরুদ্ধে। পরে তাদের গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগর এলাকার রায়হান উদ্দিন সরকার, আশরাফুল আলম ও শাকিল আহমেদ। তারা আনসার বাহিনীর ইয়ুথ লিডারশিপ কোর্সের প্রশিক্ষণার্থী এবং নিজ নিজ এলাকার টিডিপি দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলা সূত্রে জানা যায়, জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ঘিরে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন প্রশিক্ষণার্থীর মধ্যে অসন্তোষ সৃষ্টি এবং কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করছিল বলে অভিযোগ উঠেছে। এ লক্ষ্যে তারা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপ ব্যবহার করে প্রশিক্ষণার্থীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন দাবি-দাওয়া সামনে এনে আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো এবং কর্মসূচিকে কেন্দ্র করে চাপ সৃষ্টির অপচেষ্টা করা হয়। এছাড়া বিদেশি ও অজ্ঞাত নম্বর ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টার বিষয়টিও তদন্তে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির এক কর্মকর্তা বাদী হয়ে কালিয়াকৈর থানায় এ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

কালিয়াকৈর থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

তবে মামলায় আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে গণ্য করা যাবে না। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১০

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১২

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৩

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৮

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৯

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

২০
X