হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:০৯ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

প্রবাস ফেরত যুবককে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রবাসফেরত এমরান হোসেনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডের সার্কেল অফিসসংলগ্ন আমেনা ভিলায় এ ঘটনা ঘটে।

এমরান হোসেন (৪০) ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড লক্ষীপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

নিহতের প্রতিবেশী জিসান জানান, হঠাৎ চিৎকার শুনে দৌড়ে পাশের ফ্লাটে গিয়ে দেখেন দরজা খোলা। পরে ভেতরে প্রবেশ করে দেখেন এমরানের মাথা স্ত্রী ফারজানা বেগম পায়ের ওপর নিয়ে চিৎকার করছেন। পরে রক্ত দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এমরান হোসেনের ছোট বোন জানান, তার ভাই সৌদি প্রবাসী ছিলেন। বিয়ের পর থেকে দশ বছর ধরেই হাজীগঞ্জে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তারা। পরকীয়ার জের ধরে তার ভাইকে তালাকনামা পাঠিয়েছেন ফারজানা। তার ভাই এমরানকে পরকীরার বলি হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্ত্রী ফারজানা বেগম জানান, শাহরাস্তি উপজেলার বাসিন্দা সৈয়দ আশেক এলাহি বাবু দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি এমরান হোসেনকে জাননো হয়। এ নিয়ে হাজীগঞ্জ থানা ও পারিবারিকভাবে একাধিকবার বৈঠকে বসে। ঘটনার দিন সন্ধ্যায় তাদের ভাড়া বাসায় এমরান হোসেনের সঙ্গে সৈয়দ আশেক এলাহি বাবুর কথাকাটাকাটি হয়। কিছু সময় যাওয়ার পর তিনি বাথরুমে প্রবেশ করেন। হঠাৎ শব্দ শুনে বেরিয়ে এসে দেখেন এমরান রক্তাক্ত অবস্থায় ছটফট করছে।

পরে চিৎকার করলে সৈয়দ আশেক এলাহি বাবু তাকেও হামলা করে গলার চেইন ছিনিয়ে নেয় বলে দাবি করেন।

হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করছি। এমরানের স্ত্রী ফারজানাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X