মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

ন্যাড়া মাথায় আকা হচ্ছে আর্জেন্টিনার পতাকা। ছবি: সংগৃহীত
ন্যাড়া মাথায় আকা হচ্ছে আর্জেন্টিনার পতাকা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে মাথা ন্যাড়া করা হয়েছে। পরে সেই ন্যাড়া মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার নকশা আঁকার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সম্প্রতি এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেন স্থানীয়রা।

পরে তাকে প্রকাশ্যে নিয়ে মাথার চুল কেটে আর্জেন্টিনার পতাকার আদলে বিশেষ নকশা আঁকা হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়দের একাংশ এ ঘটনাকে ব্যতিক্রমী শাস্তি হিসেবে দেখলেও অন্যরা এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বলে মন্তব্য করেছেন।

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক সমাবেশ করে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছি। কোনো অপরাধ হলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাই সঠিক পন্থা।

তিনি বলেন, অপরাধ দমনে জনসচেতনতা গুরুত্বপূর্ণ। তবে বিচার ও শাস্তির দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের। সবাইকে আইন মেনে চলতে হবে।

বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X