কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

নেত্রকোনা সদর উপজেলার সাতপাই রেল কলোনির শয্যাশায়ী বৃদ্ধা জাহেরা বেগমের অসহায় জীবনের সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।

গত ১১ জুন কালবেলায় ‘খাবার মিললে খান, না মিললে অনাহারে থাকেন জাহেরা বেগম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী জাহেরা বেগমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তিনি জাহেরা বেগমের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। পাশাপাশি তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জাহেরা বেগমের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, প্রশাসনের এই মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই। জাহেরা বেগমের চিকিৎসা ও জীবনযাপনের জন্য দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, প্রায় ৯০ বছর বয়সী জাহেরা বেগম স্বামী ও দুই সন্তানকে হারিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে তিনি প্রায় দেড় বছর ধরে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। তার অসহায় জীবনের চিত্র তুলে ধরে প্রকাশিত সংবাদটি স্থানীয় প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১০

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১১

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১২

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৩

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

১৫

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১৮

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৯

ছাতা মাথায় কক্সবাজারে প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

২০
X