কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

ক্রিকেটার নাঈম হাসান। ছবি: সংগৃহীত
ক্রিকেটার নাঈম হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে হেনস্তার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামে ঘটে যাওয়া এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া আচরণ ছিল ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’। জাতীয় দলের একজন ক্রিকেটারের প্রতি এমন ব্যবহার অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি দ্রুত তদন্তের দাবি রাখে বলে মনে করে বোর্ড।

বিবৃতিতে বিসিবি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তদন্তে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

বিসিবি আরও জানায়, ঘটনার খবর পাওয়ার পর থেকেই নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বিষয়টির সমাধানে চট্টগ্রামের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছে বোর্ড।

বিবৃতির শেষদিকে বিসিবি পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটারদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা বদ্ধপরিকর। নাঈম হাসানকে ঘিরে ঘটনার পরবর্তী অগ্রগতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১০

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১১

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১২

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৩

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

১৫

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১৮

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৯

ছাতা মাথায় কক্সবাজারে প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

২০
X