কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৪০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে জনতার চাপে ক্ষমতা ছাড়তে হবে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাজী মাসুক মিয়া। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাজী মাসুক মিয়া। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষক দলের সহসাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া বলেছেন, ‘সরকারকে জনতার চাপে ক্ষমতা ছাড়তে হবে। এ দেশের জনগণ যখনই তাদের অধিকার আদায়ে রাজপথে নেমেছে তখন কেউ ব্যর্থ হয়ে ঘরে ফিরে যায়নি, আইয়ুব খান ঠিকে থাকতে পারে নাই, এরশাদ সরকারও টিকতে পারেনি। বর্তমানে সাধারণ জনগণ ও বিএনপি যে আন্দোলন করছে সেটাও ব্যর্থ হবে না।’

রোববার (১৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুক মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী যখন বন্দি ছিলেন তখন প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসা করিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে বিদেশে চিকিৎসা করতে দিচ্ছে না। দ্রুত বর্তমান সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ দেশে আবারও বিএনপি’র শাসন কায়েম করব আমরা।’

সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম মাজহার, প্রধান বক্তা পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন কামাল (ভিপি কামাল)।

এ ছাড়াও জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, বাংলাদেশ কৃষকদলের সহ-ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান চৌধুরী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. শামছুল হক মিঠুকে সভাপতি ও মো. বুরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X