ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মোস্তফা মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রেল সড়কের শশীদল রেলস্টেশনের সেনের বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন মোস্তফা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ব্যপারে লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নিহত মোস্তফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে৷’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১০

ছেলের হাতে বাবা খুন

১১

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১২

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৫

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৬

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৮

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

২০
X