জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:৩৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যা মামলায় দুই আসামির স্বীকারোক্তি

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুর। ছবি : কালবেলা
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুর। ছবি : কালবেলা

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি মনির ও রেজাউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এর আদালতে স্বীকারোক্তি দেয় তারা।

মামলার ১৩ আসামির মধ্যে ৬ জনের চারদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হলে তাদের মধ্যে দুজন স্বীকারোক্তি দেয়। এর আগে বুধবার (২১ জুন) অপর ৬ আসামির রিমান্ড শেষ হয়।

রিমান্ড শেষে আদালতে পাঠানো ৬ আসামি হলেন, মিলন মিয়া, তোফাজ্জল, আয়নাল হক, গোলাম কিবরিয়া সুমন, মনির ও রেজাউল। তাদের সবাইকে জেল হাজতে প্রেরণ করেন বিচারক।

এদিকে মামলার ১ নম্বর আসামি বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর রিমান্ড শুক্রবার (২৩ জুন) শেষ হবে।

ডিবির ওসি আরমান আলী কালবেলাকে জানান, দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে আমরা সচেষ্ট আছি।

গত ১৪ জুন বকশীগঞ্জে বাংলানিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের উপর হামলার ঘটনা ঘটে। পরদিন ১৫ জুন বিকেল তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।

এ ঘটনায় বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান (বরখাস্ত) মাহমুদুল আলম বাবু ও তার ছেলে রিফাতসহ ২২ জনের নামে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। এ মামলায় বাবুসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুর / কেউ শুনছে না শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না, বৃষ্টিতে ভিজেই রাত পার

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

১০

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১১

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১২

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১৩

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৪

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৬

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৭

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৯

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X