ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন। ছবি : কালবেলা
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রেল মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের তদন্তদল। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৭ সদস্যের পরিদর্শন কমিটির সদস্যরা।

এ সময় তদন্ত কমিটির সদস্য হিসেবে সঙ্গে ছিলেন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন, যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (ভূমি) মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিসটিই (টেলিকম) সাহাদুজ্জামান এবং বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসার ডা. রিপন চন্দ্র দাস, সদস্য উপসচিব মো. তৌফিক ইমাম।

এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ বলেন, দুর্ঘটনার পর রেলপথ মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে । এ ঘটনায় আমরা ৭ সদস্যের একটি দল দুর্ঘটনাস্থলে পরিদর্শনে আসি। প্রত্যেকটা বিষয়ে আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়া হবে। যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুর্ঘটনার কারণ শনাক্ত করা হবে। যথাসময়েই তদন্তের প্রতিবেদন পেশ করব বলেও তিনি জানান।

এর আগে ২৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটের সময় ঢাকাগামী এগারসিন্দুর ট্রেন ও চট্টগ্রামগামী কন্টেইনারবাহী ট্রেনের সংঘর্ষে ১৮ জন মারা যায়। আহত হন অর্ধশাধিক। এ ঘটনায় মালবাহী ট্রেনের চালক জাহাংগীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X