কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় ‘অজ্ঞাত’ আসামি করে মামলা

তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুনের ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। ছবি : সংগৃহীত
তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুনের ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুনের ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা করেন। ট্রেনে দেওয়া দুর্বৃত্তদের আগুনে এ পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, নাশকতা ও হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের ধরতে রেলওয়ে পুলিশ, র‍্যাব, থানা-পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) বিভিন্ন ইউনিট ঘটনা তদন্তে কাজ করছে।

এর আগে আগে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানান, অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্তে রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—নাদিরা আক্তার পপি (৩২) ও তার ছেলে ইয়াছিন (৩)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। চারজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X