কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:১০ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে নাশকতাকারীদের শাস্তি দাবি

গাজীপুরে রেল দুর্ঘটনায় লাইনচ্যুত ট্রেন। পুরোনো ছবি
গাজীপুরে রেল দুর্ঘটনায় লাইনচ্যুত ট্রেন। পুরোনো ছবি

গাজীপুর রেললাইনে নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে দলটির কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ডা. সামছুল আলম বলেন, সারাদেশে জ্বালাও-পোড়াওকারীদের বিশেষ করে গাজীপুর রেললাইনে নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

সমাজতান্ত্রিক মজদুর পার্টি গণতান্ত্রিক বাম ঐক্যের অন্যতম শরিক দল। আর গণতান্ত্রিক বাম ঐক্য একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র জোট।

গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এই ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা ৩টি কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রেলপথ মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X