মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:০৫ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

মহাসড়কে বাসে আগুন। ছবি : সংগৃহীত
মহাসড়কে বাসে আগুন। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মিছিল থেকে মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আবু সুফিয়ান (৩৪) নামের এক যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সুফিয়ান গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকার মো. ফিরোজের ছেলে। বর্তমানে তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ও গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। রাত ১০টার দিকে দড়ি বাউশিয়া এলাকায় পৌঁছালে সেখানে বিএনপির মিছিল নিয়ে আসা কিছু লোকজন মিনি বাসটির গতিরোধ করে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই ভস্মীভূত হয়ে পরে পুরো বাস। এদিকে আগুন দেওয়ার পর বাস থেকে নামার সময় বাসযাত্রী আবু সুফিয়ানকে মারধর করে অগ্নিসংযোগকারীরা। এতে আহত হন তিনি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে ও আহতকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ডবয় জলিল আহমেদ জানান, সার্ভিসের লোকজন সুফিয়ান নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে কোনো পোড়া চিহ্ন নেই। তবে মারধরে চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জয়ীর নাম প্রকাশ করল ফিফা?

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১০

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

১২

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৩

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১৪

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১৫

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১৬

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

১৭

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১৮

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১৯

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

২০
X