সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে যুবদল সভাপতিসহ গ্রেপ্তার ১০

নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা
নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : কালবেলা

সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জেলা, যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। সুনামগঞ্জ সদর থানার ওসি বলেন, গ্রেপ্তারকৃত সকলেই বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- দলীয় নেতা রাখাব উদ্দিন, যুবদল নেতা অ্যাড. তৌহিদ চৌধুরী, যুবদল নেতা ইকবাল হোসেন, ইজাজুল হক চৌধুরী, বাদাঘাট ইউনিয়ন বিএনপির নেতা শামছুল হক, সাকিব মুন খোকন, আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নিতো হেনু মিয়া।

সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামি। দুপুরেই তাদেরকে সুনামগঞ্জ সদর আদালতে সোপর্দ করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাড. আব্দুল হক জানিয়েছেন, আদালত আইনজীবী তৌহিদ চৌধুরীকে আইনজীবীদের জিম্মায় জামিন দিয়েছেন। অন্যদের জেল হাজতে পাঠিয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল বলেন, আমাদের তিনদিনের ধর্মঘট কর্মসূচিকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার আমরা বিক্ষোভ মিছিল করেছি। সেখানেও পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। আজকে সকালে দলীয় কর্যালয়ের সামনে আমাদের জেলা বিএনপির সহসভাপতি, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, জেলা বিএনপি নেতা রাকাব ভাইসহ সিনিয়র অনেক নেতৃবৃন্দকে হঠাৎ অতর্কিতভাবে গ্রেপ্তার করেছে। আজকে বাংলাদেশে দেখা যায় বিএনপির প্রতিপক্ষ পুলিশ হয়ে দাঁড়িয়েছে। জেলায় কোনো ধরনের সহিংস ঘটনা নেই, কোনো জ্বালাও-পোড়াও নেই। তবুও প্রশাসন গায়েবি মামলা দিয়ে আমাদের শত শত নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১১

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১২

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৪

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৬

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৭

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৮

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৯

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

২০
X