পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:৫৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

পৌর নির্বাচনে নৌকা জিতলে সব ট্যাক্স দেবেন উপজেলা চেয়ারম্যান!

বক্তব্য দিচ্ছেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। ছবি : কালেবেলা
বক্তব্য দিচ্ছেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। ছবি : কালেবেলা

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেয়র পদে জিতলে পৌরবাসীর সব ট্যাক্স মওকুফ করে তাদের হয়ে নিজেই সরকারের রাজস্ব খাতে তা পরিশোধ করার ঘোষণা দিয়েছেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

আজ শুক্রবার বিকেলে উপজেলার রিজার্ভ পাড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

মিরাজুল ইসলাম জানান, আগামী ১৭ জুলাই ভাণ্ডারিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে যদি ভাণ্ডারিয়ার ভোটাররা নৌকায় ভোট দিয়ে মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে পৌরসভার নাগরিকদের সব ট্যাক্স তিনি নিজেই বহন করবেন। সরকারি হিসাবে প্রতি অর্থবছরে ভাণ্ডারিয়া পৌরসভা থেকে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা ট্যাক্স আদায় হয়।

ভাণ্ডারিয়ায় আগামী ১৭ জুলাই পৌরসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলের উপজেলা সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম। তিনি জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই। এ ছাড়া মাহিম ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও।

পৌর নির্বাচন নিয়ে তপশিল ঘোষণার পর থেকেই ভাণ্ডারিয়ায় অনেকটা মুখোমুখি অবস্থানে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোটের শরিক জেপি। এরই মধ্যে উপজেলায় দু’পক্ষ দফায় দফায় সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা করছে। যেখানে একে অপরকে উদ্দেশ করে নানা ধরনের হুমকি ও কথার লড়াই চালিয়ে যাচ্ছেন।

শুক্রবারের অনুষ্ঠানে মিরাজুল ইসলাম ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী ফায়জুর রশিদ খসরুসহ দলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X