জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর সার্ভেয়ার আমিনুরের বদলি

জামালপুর সেটেলমেন্ট অফিসের বদলিকৃত সার্ভেয়ার আমিনুর। ছবি : কালবেলা
জামালপুর সেটেলমেন্ট অফিসের বদলিকৃত সার্ভেয়ার আমিনুর। ছবি : কালবেলা

জামালপুর পৌর শহরের রামনগর মৌজায় পনের লাখ টাকা ঘুষ নিয়ে বৃদ্ধ মজিবর রহমানের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়া সার্ভেয়ার আমিনুরের বদলির আদেশ জারি করা হয়েছে।

গত ২৬ অক্টোবর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। একই সাথে জামালপুর সেটেল্টমেন্ট অফিসে ডেপুটেশনে কর্মরত মোহাম্মদ রুহুল আমিনকেও বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সেটেলমেন্ট অফিসের প্রধান সহকারী কাম সার্ভেয়ার আমিনুরের বিরুদ্ধে পনেরো লাখ টাকা ঘুষ নিয়ে বৃদ্ধের জমি স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগে কালবেলায় সংবাদ প্রকাশ করা হয়।

আমিনুর ইসলামের বদলির বিষয়ে জানতে চাইলে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত জোনাল অফিসার আরিফুল ইসলাম কালবেলাকে জানান, আমিনুরসহ দুজনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

বৃদ্ধ মজিবর রহমানের জমির রেকর্ড সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনানি হয়েছে, যাচাইবাছাই চলছে। কাগজপত্র অনুযায়ী বৃদ্ধ মজিবর রহমান ন্যায়বিচার পাবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X