বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এটিএম বুথ ভাঙচুর করে টাকা লুটের চেষ্টা, আটক করল জনতা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বড় বাড়িতে সাউথইস্ট ব্যাংকের একটি এটিএম বুথে হামলা। ছবি : কালবেলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বড় বাড়িতে সাউথইস্ট ব্যাংকের একটি এটিএম বুথে হামলা। ছবি : কালবেলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বড় বাড়িতে সাউথইস্ট ব্যাংকের একটি এটিএম বুথে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারী বুথ ভাঙচুর করে টাকা লুটের চেষ্টা চালায়। পরে হামলাকারীকে আটক করে স্থানীয়রা। একপর্যায়ে স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে স্থানীয় সূত্র জানায়, আজ জুমার নামাজের পর মহাসড়ক অনেকটা ফাঁকা ছিল। এ সময় এক ব্যক্তি সাউথইস্ট ব্যাংকের বুথে প্রবেশ করে ভাঙচুর চালায়। একপর্যায়ে বুথের নিরাপত্তাকর্মী জহিরুল হামলাকারীকে বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে জহিরুলের ডাকে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীকে আটক করা হয়।

বুথের নিরাপত্তাকর্মী জহিরুল হক জানান, ‘ওই লোক টাকা তোলার কথা বলে ভেতরে প্রবেশ করে। এরপর ভাঙচুর করে টাকা লুটের চেষ্টা চালায়। তখন আমি বাধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আমি আশপাশের লোকজন ডেকে আনি। স্থানীয়রা ওই লোককে আটক করে। এ ঘটনার সঙ্গে সঙ্গে আমি ৯৯৯ ফোন করি। তারপর পুলিশ আসে।’

এটিএম বুথে হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি।

গাছা থানার ওসি মো. ইব্রাহিম কালবেলাক জানান, ‘ফোন পেয়ে পুলিশ পাঠিয়েছি। স্থানীয় জনতার হাতে আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসার পর বিস্তারিত বলা যাবে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X