গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনতাই

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের টাকা জমা দিতে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরের বাইপাস সড়কের পুকুর পাড়স্থ কাজিমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোগড়া ১৫ নম্বর ওয়ার্ডের থানাবাসন এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম তার ব্যবসায়িক লেনদেনের ২৪ লাখ টাকা ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক থেকে গাজীপুর চৌরাস্তা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন হাবিবুর রহমান নামের একজন।

তারা মোটরসাইকেলযোগে ব্যাংকে যাওয়ার পথে কাজিমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে পৌঁছালে ছয়জন দুর্বৃত্ত সাইকেলযোগে এসে পথরোধ করে। এরপর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি বর্ষণ করে সঙ্গে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে। মামলার প্রস্তুতিও চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X