কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০২:০১ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক জিয়ার সাহস দেখতে চান শামীম ওসমান

নারায়ণগঞ্জের সমাবেশে বক্তব্য দেন শামীম ওসমান। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সমাবেশে বক্তব্য দেন শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহস থাকলে যেন তিনি দেশে আসেন। তারেক রহমানের নির্দেশে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন শামীম ওসমান। সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, লন্ডনে থাকা তারেক রহমানের নির্দেশে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, শ্রমিক পুড়িয়ে মারা হচ্ছে। এমনকি এক পুলিশ সদস্যকে হত্যা করে ওই মৃত মানুষটিকে চাপাতি দিয়ে কোপানো হলো। সাহস থাকলে বাংলাদেশে আসুন তারেক রহমান।

তিনি বলেন, যারা বাচ্চা ছেলেদের মিথ্যা আশ্বাস দিয়ে, বিভিন্ন প্রলোভনে আন্দোলনের নামে মাঠে নামাচ্ছেন, তারা ছেলেগুলোর ক্যারিয়ার নষ্ট করছেন। এই ছেলেগুলো নাশকতা, জ্বালাও-পোড়াও মামলার আসামি হলে তখন নেতাদের আর খুঁজে পাওয়া যাবে না।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।

বক্তব্যের একপর্যায়ে শামীম ওসমান আরও বলেন, ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে বিএনপির প্রতি মানুষের কোনো সমর্থন নেই। কেননা অসত্য সত্যের সঙ্গে আর ন্যায় অন্যায়ের সঙ্গে লড়াইয়ে পারে না কখনোই। নারায়ণগঞ্জকে শান্ত রাখুন। জনগণ ক্ষেপে গেলে কেউ রক্ষা পাবেন না। তখন সেই পুলিশের কাছেই আসবেন, যাদেরকে এখন কুপিয়ে কুপিয়ে মারছেন। আমরা ধৈর্য ধরছি, কেননা আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। কেউ গাড়ি চালাতে না চাইলে চালাবেন না। কিন্তু গাড়ি চালালে তার গায়ে আগুন দিয়ে অভিশাপ নিয়েন না। ওই অভিশাপ আল্লাহর আরশে পৌঁছে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X