টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কয়েক দিনের মধ্যেই তপশিল : কৃষিমন্ত্রী

টাঙ্গাইলের অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা
টাঙ্গাইলের অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। কয়েক দিনের মধ্যেই তপশিল ঘোষণা করা হবে। কোনো দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না, এ রকম কোনো বিধান সংবিধানে নেই। বিএনপি না এলেও আরও অনেক দল নির্বাচনে আসবে। কাজেই যথাসময়েই নির্বাচন হবে। কে এলো না এলো, সেটি বড় কথা নয়। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পীরগাছা সেন্ট পলস উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তবে আমরা যে রকম গ্রহণযোগ্যতা আশা করি, ততটুকু হয়তো হবে না। কিন্তু দেশ ও জাতির স্বার্থে, শান্তি-স্থিতিশীলতার স্বার্থে এবং সংবিধান রক্ষার্থে নির্বাচন করতেই হবে, ধারাবাহিকতা নষ্ট করা যাবে না।’

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব রকমের পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে। সংবিধান অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ক্ষমতায় থাকলেও নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচন খুবই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দর হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সংবিধান মানে না। তারা নির্বাচন বানচাল ও ব্যাহত করার জন্য ২৮ অক্টোবর থেকে প্রতিদিন লাগাতর হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। ২০১৪-১৫ সালের মতো আবার আগুনসন্ত্রাস শুরু করেছে। প্রতিদিন গাড়িতে আগুন দিচ্ছে। পুলিশকে পিটিয়ে মেরেছে। এগুলো করে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না।’

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সেন্ট পলস গীর্জার পুরোহিত ফাদার লরেন্স সিএসসি, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X