কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাসী কাজ করছে : মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা

বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রোববার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে-পিটিয়ে হত্যা করা এগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব সন্ত্রাসী কাজ দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গাড়ি-বাসে আগুন দেওয়ার জন্য মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল। এখন সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সারা দেশে গাড়ি চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিক চলাচল করছে। বিএনপিকে মানুষ রাজনৈতিক দল হিসেবেই জানে। তাই তাদের উচিত রাজনৈতিক কর্মসূচি পালন করা।’

আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজের আউটডোরের (আংশিক) কার্যক্রম শুরুর উদ্বোধন করবেন। এ জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনের সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান খান, পরিচালক ডা. মারুফ হাসানসহ ডাক্তার-কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১০

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১১

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১২

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৩

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৪

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৫

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৭

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৮

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৯

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

২০
X