চাঁদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

গাজী মাঈনুদ্দিন। ছবি : কালবেলা
গাজী মাঈনুদ্দিন। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন গাজী মাঈনুদ্দিন। হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হতে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, গাজী মাঈনুদ্দিন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে পদত্যাগপত্র পাঠাচ্ছেন।

গাজী মাঈনুদ্দিন বলেন, আমাদের হাজীগঞ্জ উপজেলার ১২০টি ওয়ার্ড, ১২টি ইউনিয়ন ও শাহরাস্তিবাসী চাচ্ছে আমি যেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। তাদের সমর্থন পেয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, এর আগে একই কারণে অর্থাৎ এমপি পদে নৌকার মনোনয়ন পেতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১০

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১১

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১২

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৩

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৬

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৭

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৮

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

২০
X