চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

সোনা মসজিদ ইমিগ্রেশনে দুটি স্বর্ণের বারসহ আটক ১

পাচারকালে স্বর্ণের দুটি বারসহ ১ জনকে আটক করে ৫৯ বিজিবি সদস্যরা। ছবি : কালবেলা
পাচারকালে স্বর্ণের দুটি বারসহ ১ জনকে আটক করে ৫৯ বিজিবি সদস্যরা। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী এক যাত্রীকে দুটি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। আটক মো. শাইন মাদবর (পাসপোর্ট নম্বর-A05546178) শরিয়তপুর জেলার জাজিরা থানার বড়কান্দি গ্রামের মো. রউফ মাদবরের ছেলে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ইমিগ্রেশন চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতে পাচারকালে ২৩৩ গ্রাম ওজনের স্বর্ণের বার দুটি উদ্ধার ও পাচারকারী আটক করে ৫৯ বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক বিশ লাখ টাকা।

রহনপুর (৫৯ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১০

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১১

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৩

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৪

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১৫

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৬

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৭

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৮

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৯

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

২০
X