কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনওর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খন্দকার। ছবি : কালবেলা
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খন্দকার। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খন্দকারের সরকারি অফিশিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ইউএনও নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে দুর্বৃত্তরা তার অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন গণ্যমান্য লোকজনের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের কল করা হয়েছে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বিষয়টি ইউএনওকে সঙ্গে সঙ্গে অবহিত করেন। এ ব্যাপারে ইউএনও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, ‘এ বিষয়ে ডায়েরি করা হলে কারা মোবাইল সিমটি ক্লোন করেছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১০

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১১

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

১২

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৩

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৪

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৫

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৬

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৭

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১৮

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৯

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

২০
X