কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানে সরকার ব্যর্থ : আল মামুন

জাতীয় ছাত্রসমাজের এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন। ছবি : কালবেলা
জাতীয় ছাত্রসমাজের এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন। ছবি : কালবেলা

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন।

সোমবার (২০ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুরের হলরুমে সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় ছাত্রসমাজের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল মামুন।

আল মামুন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড অথচ শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করে তারা শিক্ষিত বেকার হিসেবে দিনের পর দিন অসহায় হয়ে দিন কাটাচ্ছে। সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর শিক্ষিত বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে এখন বলছে উদ্যোক্তা হতে। উদ্যোক্তা হতে যে ব্যাংক থেকে লোন নিতে হয় সেসব শর্ত শিক্ষিত বেকারদের পূরণ করা সম্ভব হচ্ছে না।

এ সময় শিক্ষাজীবনের শিক্ষা সনদ জমা রেখে সহজ শর্তে ঋণ দিয়ে বেকারের সংখ্যা কমানোর দাবি জানান আল মামুন।

সৈয়দপুর উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো আশরাফুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, কেন্দ্রীয় সহসম্পাদক এ এম সামিউল আলম, রক্সি খান, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক পাভেল ইসলাম, সম্মিলিত পলিটেকনিক শাখার আহ্বায়ক নাহিদ কেন্দ্রীয় সদস্য ওসমান গনি, মো. নাজমুল, মো. লিয়াজুসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১০

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১২

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১৩

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১৪

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১৫

আরও কমলো তেলের দাম

১৬

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৭

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৮

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৯

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

২০
X