তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়ক থেকে চুরি, ট্রাকসহ আসামি গ্রেপ্তার

বীরগঞ্জ থানা এলাকা থেকে ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
বীরগঞ্জ থানা এলাকা থেকে ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভজনপুরে পেট্রল পাম্পের সামনে মহাসড়ক থেকে ১০ চাকার একটি ট্রাক চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ নভেম্বর) মধ্যরাতে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে সেই চুরি হওয়া ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমির হোসেন তেঁতুলিয়া মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ নভেম্বর রাতে তেঁতুলিয়ার ভজনপুর বাজারের পেট্রল পাম্পের সামনে ঢাকা মেট্রো-ট-২০-২৭১৩ নাম্বারের দশ চাকার ট্রাকটি মহাসড়কে রেখে বাসায় যান চালক। পরের দিন সকাল ৮টার সময় ঘটনাস্থলে এসে দেখেন ট্রাকটি নেই। পরে ভজনপুর বাজারসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও ট্রাকটির সন্ধান পাননি তিনি।

পরে ট্রাকটির মালিক সমারু তেঁতুলিয়া মডেল থানায় একটি জিডিমূলে লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নেমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মঙ্গলবার রাত ১২টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সজীব হোসেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সে বগুড়া শাজাহানপুর উপজেলার জামাদার পুকুর গ্রামের বাবলু মিয়ার ছেলে।

ট্রাক মালিক সমারু জানান, রাতে ট্রাকটি পেট্রল পাম্পের সামনে মহাসড়কে রেখে চালক বাসায় যান। পরে সকালে এসে দেখি নেই। পরে বিষয়টি পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে অবগত করি। সবার পরামর্শে থানায় অভিযোগ করলে পুলিশের সহযোগিতায় গাড়িটি উদ্ধার হওয়ায় আমি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

১০

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

১১

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

১৩

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১৫

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১৬

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১৭

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৮

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

২০
X