বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী-১ আসনে নৌকার টিকেট চান যুবনেতা আব্দুল হাই

মোহাম্মদ আব্দুল হাই। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আব্দুল হাই। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে নৌকার মনোনয়নে প্রার্থী হতে চান যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল হাই। তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

তিনি জানান, নিজের নির্বাচনী আসনে সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য তিনি একবারের জন্যও হলেও সংসদ সদস্য হতে চান।

তার আশা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে মনোনয়ন দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দেবেন।

জানা গেছে, আব্দুল হাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। তিনি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে নোয়াখালী জেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই যুবনেতা।

মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাই কালবেলাকে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে নোয়াখালী-১ আসনের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। নেত্রীর যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌকার বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রাম বন্দর ইয়ার্ড

ইতিহাসের এই দিনে

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফের বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে নদীতীরের মানুষ

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

১২

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

১৩

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

১৪

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

১৫

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৬

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

১৭

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১৯

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

২০
X