ফরিদপুর আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলা প্রতিবেদককে হুমকি ও থানায় অভিযোগ 

আলমগীর কবির। ছবি : সংগৃহীত
আলমগীর কবির। ছবি : সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবেলা প্রতিবেদকের বিরুদ্ধে থানায় অভিযোগ ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা যায়, মঙ্গলবার (২১ নভেম্বর) সাংবাদিক পরিচয়দানকারী আলমগীর কবির আলফাডাঙ্গা পৌর সদর বাজারের মায়ের দোয়া গোশত ভাণ্ডার থেকে ল্যাব টেস্টের নামে মাংস নিয়ে যায়। প্রতিদিনের মতো ওই দিনও গরু জবাই করা হয়। এমন সময় সেখানে উপস্থিত হন আলমগীর কবির। ভয়ভীতি প্রদর্শন করে নিয়ে যান মাংস। আশপাশের দোকানিরাও জানিয়েছেন আলমগীরের মাংস নিয়ে যাওয়ার কথা।

‘সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা, টাকা ছাড়াই নিয়ে গেল মাংস’ শিরোনামে আলমগীর কবিরের কুকীর্তি কালবেলা মাল্টিমিডিয়া নিউজে শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে উপযুক্ত তথ্য-প্রমাণসহ প্রকাশ পেলে আলমগীর কবির একইদিন রাত ১০টায় আলফাডাঙ্গা থানায় মনগড়া পরিকল্পনায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। যেখানে উল্লেখ আছে, ‘কালবেলা প্রতিবেদক তন্ময় উদ্দৌলা আমাকে নামসর্বস্ব ও ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করে সুস্থ সবল মস্তিষ্কে আমার মানের হানি ঘটিয়েছে।’

এ ছাড়াও আলমগীর কবির কালবেলা প্রতিনিধি তন্ময় উদ্দৌলাকে ফোনে হুমকি দিয়ে বলেন, ‘আলফাডাঙ্গাতে সাংবাদিকতা নতুন করছ, করো। এর পরিণতি ভালো হবে না। যা পারো তুমি করো, তোমাকে সর্বোচ্চটুকু করার অনুমতি দিলাম।’

এ প্রসঙ্গে আলফাডাঙ্গা থানার ওসি মো. হাবিল হোসেন ফোনে কালবেলাকে জানান, আলমগীর কবির নামে একজন ব্যক্তি তার মানহানি হয়েছে মর্মে আলফাডাঙ্গার দৈনিক কালবেলা প্রতিনিধি তন্ময় উদ্দৌলার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমরা সত্য-মিথ্যা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১০

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১১

‘খুব ভালো খেলেছে রেফারি’

১২

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৩

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১৪

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১৫

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৬

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৭

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

১৮

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

১৯

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

২০
X