কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ডে বসতি। ছবি : সংগৃহীত
গ্রিনল্যান্ডে বসতি। ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প কয়েক মাস ধরেই দাবি করে আসছেন, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসা উচিত। চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেন, এর চেয়ে কম কিছু ‘গ্রহণযোগ্য নয়।’ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ন্যাটো জোটের প্রতিরক্ষা শক্তিশালী করবে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার স্বাস্থ্যসেবা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যদি কোনো দেশ গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয়, তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার। তিনি এ সময় স্মরণ করিয়ে দেন, এর আগেও তিনি ওষুধের দাম কমানোর পরিকল্পনায় অন্য দেশগুলোকে চাপ দিতে শুল্ক ব্যবহারের কথা বলেছেন।

গ্রিনল্যান্ড ইস্যুতে এই প্রথমবারট্রাম্প সরাসরি শুল্ক আরোপের হুমকি দিলেন। তবে কোন কোন দেশকে লক্ষ্য করা হবে বা কোন আইনি ক্ষমতার আওতায় শুল্ক বসানো হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

গ্রিনল্যান্ডে তেল, গ্যাস ও বিরল খনিজসহ বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা ও নৌযান নজরদারির জন্য দ্বীপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

তবে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের পরিকল্পনার বিরোধিতা শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই নয়, আরও কয়েকটি দেশ করেছে। সিএনএনের এক জরিপ অনুযায়ী, এই পরিকল্পনার পক্ষে মাত্র ২৫ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন জানিয়েছেন।

সিএনএন জানিয়েছে, ন্যাটোর সবচেয়ে শক্তিশালী সদস্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরেক সদস্য দেশের ভূখণ্ড কেনা বা দখলের প্রস্তাব ইউরোপের কয়েক দশক পুরোনো নিরাপত্তা জোটকে সংকটে ফেলেছে। ট্রাম্পের বক্তব্য ইউরোপজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ডেনমার্ক সতর্ক করে বলেছে, গ্রিনল্যান্ডে কোনো হামলা কার্যত ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে। বুধবার দেশটি ন্যাটো মিত্রদের সঙ্গে সমন্বয়ে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেয়। এরপর ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন জানায়, তারা এই সপ্তাহেই গ্রিনল্যান্ডে সামরিক সদস্য মোতায়েন করছে। কানাডা ও ফ্রান্স আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনস্যুলেট খোলার পরিকল্পনাও জানিয়েছে।

কালবেলা/এমএসকেএম/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X