বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকারের সঙ্গে বাইকের সংঘর্ষ, নিহত ১

সড়ক দুর্ঘটনায় নিহত কাওসার সরকার। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত কাওসার সরকার। ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাওসার সরকার (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় শেখ রিফাত (১৮) নামের মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইটাখোলা-মোলামগাড়ী সড়কের বামনগ্রাম মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

নিহত কাওসার কালাই উপজেলার জিন্তারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে এবং আহত শেখ রিফাত করিমপুর পূর্ব কুজাইল গ্রামের শেখ চঞ্চলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার ও রিফাত মোটরসাইকেল নিয়ে মোলাগাড়ী বাজার থেকে করিমপুর বাজারের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলচালক কাওসার এবং তার সহযাত্রী রিফাতকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন এবং রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত কাওসার সরকার এক বছর বয়সী কন্যাসন্তানের জনক। তাকে হারিয়ে তার পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলটি কালাই থানার মধ্যে। তবে স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং এখানে একজন মারা যান। লাশ বর্তমানে এখানেই আছে। আইনানুগ কার্যক্রম চলছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী বলেন, ঘাতক প্রাইভেটকারটি কালাই থানা পুলিশ জব্দ করেছে। তবে চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১০

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১১

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১২

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৩

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৪

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৫

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৭

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৮

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৯

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

২০
X