সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাসে আগুন

সিলেটের দক্ষিণ সুরমায় বাসে আগুন। ছবি : কালবেলা
সিলেটের দক্ষিণ সুরমায় বাসে আগুন। ছবি : কালবেলা

বিএনপি-জামাতের দশ ধাপের অবরোধের প্রথম দিনে সিলেটের কদমতলী বাস টার্মিনালে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাস টার্মিনালের যমুনা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়ভাবে চলাফেরা করে এমন একটি ছোটো বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে দাঁড়ায়। এ সময় বাসটির চালক ও হেল্পার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বাসে আগেুনের ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা।

দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। যারা বাসে আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X