হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা দিলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ আদালত চত্বরে কথা বলছেন ব্যারিস্টার সুমন। ছবি : কালবেলা
হবিগঞ্জ আদালত চত্বরে কথা বলছেন ব্যারিস্টার সুমন। ছবি : কালবেলা

হবিগঞ্জ আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পালের আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জবাব প্রদান করেন।

আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের ব্যরিস্টার সুমন বলেন, আমি আইনের মানুষ। সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আদালতে তিনি জানিয়েছেন, যেদিন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সেই দিন তার কোনো সভা সেখানে ছিল না। যে কারণে তিনি পুলিশ সদস্যকে অবগত করেরনি । তিনি বলেন, আমি যেখানে যাই সেখানেই অনেক লোকজন আমাকে ভালোবেসে জড়ো হয়। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করি নাই।

আদালত সন্তোষ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আদালতকে ব্যাখা দিয়েছি আদালত পরবর্তীতে বিষয়টি জানাবেন।

এর পূর্বে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে। জনাকীর্ণ বাজারে রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছেন বলে এক পত্রে উল্লেখ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এর ব্যাখ্যা দিতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে আজ সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দেন।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত, বাজারটি জনাকীর্ণ। দ্বিতীয়ত, ওই নির্বাচনী সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, ওই নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১০

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১১

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১২

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৩

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৪

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৫

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৬

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৭

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৮

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৯

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

২০
X