কালবেলা প্রতিবেদক,পাবনা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

পাবনা প্রেস ক্লাবে রাষ্ট্রপতির ৭৫তম জন্মদিন পালন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ৭৫তম জন্মদিন পালন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ৭৫তম জন্মদিন পালন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা

পাবনার কৃতিসন্তান দেশের ২২তম রাষ্ট্রপতি বীর মক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিনের ৭৫তম জন্মদিন পালন করলেন আমরা পাবনাবাসীর ব্যানারে পাবনা প্রেস ক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জন্মদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন।

বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। বিশেষ আলোচক ছিলেন, প্রবীণ সাংবাদিক আক্তারুজ্জামান আখতার, জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহম্মেদ আজাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আজিজ, সমাজসেবক রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস রানা, সাংবাদিক এসএম মাহাবুব আলম, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুরুতেই মহান বিজয় দিবসকে সামনে রেখে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দানকারী বীর শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে নান্দনিক সৌন্দর্যপূর্ণ একটি বিশাল কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। পরে রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে আলোচকেরা বলেন, ‘পাবনার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু পাবনাবাসীর গর্ব। স্বাধীনতা পরবর্তীতে এই প্রথমবারের মতো পাবনার মাটি মানুষের সাথে বেড়ে ওঠা একজন রাজনৈতিক ব্যক্তি ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা একজন সাদা মনের মানুষ দেশের ২২তম রাষ্ট্রপতি হয়েছেন। সারা বাংলাদেশের মানুষের সাথে আমরা পাবনাবাসী তার জন্য গর্ববোধ করছি। সারা দেশের মানুষের সাথে বিশ্বের সব রাষ্ট্র আজ তাকে চেনেন ও জানেন। একজন বিজ্ঞ আইনজীবী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী রাজনৈতিক ও ইতিহাস সংগ্রামের সাথে যিনি সরাসরি জড়িত ছিলেন তিনি আমাদের মহামান্য। তাই পাবনাবাসীর আশা ও স্বপ্নের মানুষ তিনি। তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আর আমাদের পাবনার মানুষের তিনি অভিভাবক। পাবনার সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল তিনি। তার সুদৃষ্টি পাবনাতে উন্নয়নের ছোঁয়ায় আলোকিত হবে এটাই প্রত্যাশা সবার’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিজনেস আইডিয়া কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সহিংসতা, আটক ১৬০

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

'নমরুদনামা' ব্যানারিং কর্মসূচি ঘোষণা, ১৬ জুলাই ক্যাম্পাসজুড়ে আয়োজন ডাকসুর

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

ক্রিয়েটিভ ইকোনমি: বাংলাদেশের সফট পাওয়ারের অব্যবহৃত অস্ত্র

ঢাবিতে বিদ্যুৎ বিভ্রাটে ছাত্রশক্তির অনুষ্ঠান দেরিতে শুরু, নাহিদের ক্ষোভ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

১০

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১১

বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

১৩

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

১৪

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

১৫

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

১৬

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

১৭

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

১৮

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

২০
X