ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বোরোধানের বীজতলা তৈরিতে যে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা

বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা
বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাঠে মাঠে চলছে আমনধান সংগ্রহের কাজ। এরই মধ্যে চলতি বোরো মৌসুমে বোরোধান আবাদের লক্ষ্যে বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। এ মৌসুমে এ উপজেলায় বোরোর বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০৭ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বীজতলা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ। এ ছাড়া বীজতলা তৈরিতে কিছু বিষয় মেনে চলতে হয়। তাহলে সুস্থ, সবল চারা পাওয়া যায়। এ বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি অফিস।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, অগ্রহায়ণ মাস বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময়। রোদ পড়ে এমন উর্বর ও সেচ সুবিধাযুক্ত জমি বীজতলার জন্য নির্বাচন করা বাঞ্ছনীয়। চাষের আগে নিয়ম অনুযায়ী জৈব সার দিয়ে ভালোভাবে জমি তৈরি করে নিতে হবে।

সরেজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে আধুনিক চাষ যন্ত্রের পাশাপাশি প্রাচীন পদ্ধতিতে গরু দ্বারা চাষ করে কিছু কিছু এলাকায় বীজতলার জন্য জমি প্রস্তুত করছেন স্থানীয় কৃষকরা। উপজেলার কিছু কিছু মাঠে এখন কৃষক রোপা আমন সংগ্রহের পাশাপাশি বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কৃষকরা বলছেন বোরর বীজতলা তৈরির এখন ভরা মৌসুম।

কথা হয় কৃষক রুস্তম আলী, আশরাফ উদ্দিন, আবু হানিফ ও জজু মিয়ার সঙ্গে। তারা জানান, আমনধান সংগ্রহের পাশাপাশি বোরো ধানের বীজতলা তৈরিতে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এসব বীজতলার বোরো ধানের চারা রোপণ উপযোগী হলে বীজতলা থেকে উত্তোলন করে চারাগুলো পরবর্তীতে জমিতে আবাদ করা হবে। এ বছর বোরোর বীজতলা তৈরি উপযোগী আবহাওয়া রয়েছে।

স্থানীয় কৃষক আনোয়ারুল ইসলাম জানান, এ বোরো মৌসুমে বোরোধান আবাদের লক্ষ্যে তিনি ২২ শতক জমিতে বোরোর বীজতলা তৈরি করেছেন। এ বছর বোরোর বীজতলা তৈরির জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। বড় ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ধানের চারা এ বছর ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, অগ্রহায়ণ মাস বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময়। কৃষকদের আদর্শ বীজতলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রোদ পড়ে এমন উর্বর এবং সেচের সুবিধা আছে এমন জমি আদর্শ বীজতলার জন্য নির্বাচন করা জরুরি। আদর্শ বীজতলায় বেডের মাঝখানে নালা থাকে যার ফলে আগাছা দমন, সার প্রয়োগ, সেচ দেওয়া, বালাই দমনসহ অন্যান্য আন্তঃপরিচর্যা সহজ হয় এবং সুস্থ সবল চারা উৎপাদন হয়। স্থানীয় পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে বীজ কম লাগে। ফলে খরচও কম হয়। হিসাব মতে, ১ শতক বীজতলার চারা দিয়ে প্রায় ২০ শতক ধানের জমি রোপণ করা যায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১০

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১১

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১২

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৩

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৪

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৬

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৭

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৮

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৯

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

২০
X