আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেট দেখলেই দাম কমে পেঁয়াজের! 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের নির্ধারিত মূল্য ১২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির নির্দেশনা মানছেন না ব্যবসায়ীরা। তবে বাজারে ম্যাজিস্ট্রেট দেখলেই পেঁয়াজের দাম কমিয়ে ফেলেন ব্যবসায়ীরা। আর ম্যাজিস্ট্রেট ফেরত চলে গেলেই ফের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন পেঁয়াজ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযানে দেখা মিলছে এমন চিত্র।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার শিবপাশা বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। বাজার মনিটরিংকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুধাংশু স্টোর ও মরতুজ আলী স্টোরকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়।

কামরান মিয়া ও নীল মিয়া নামের দুজন ক্রেতা জানান, আজও ১৭০ টাকা করে পেঁয়াজ কিনেছি । বাজারে ম্যাজিস্ট্রেট আসলে দোকানদার দাম কমায়, আবার চলে গেলেই দাম বাড়িয়ে বিক্রি করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে আমরা প্রতিদিনই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করছি। যারা অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপাশা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১০

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১১

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১২

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৩

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৪

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৫

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৬

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৭

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৮

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৯

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

২০
X