সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাসে আগুন

পুলিশ ও স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি : কালবেলা
পুলিশ ও স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের অবরোধের আগের রাতে সিলেটে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় নগরীর দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালের রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় দাঁড়িয়ে থাকা একটি বাসে ৫ থেকে ৬টি মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান।

স্থানীয়রা জানান, বাস টার্মিনালের পশ্চিমে সিলেট রেলওয়ে স্টেশনের রাস্তার পাশে কয়েকটি বাস দাঁড়ানো ছিল। কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদোস হাসান কালবেলাকে বলেন, দাঁড়িয়ে থাকা বাসের আগুনে কেউ আহত হননি। ৫ থেকে ৬টি মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবরোধ ও হরতাল সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। যারা বাসে আগুন দিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X