মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে চ্যালেঞ্জ নেবে ইসি’

সিলেট সার্কিট হাউসে জেলার ৬টি আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : কালবেলা
সিলেট সার্কিট হাউসে জেলার ৬টি আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : কালবেলা

এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তবে বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে চ্যালেঞ্জ মোকাবিলা করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা সরকার থেকে জনবলের যে সহায়তা পেয়েছি তা দিয়ে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেটের ৬টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, নির্বাচনী মাঠে সকল প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি করছে, এটা গণতান্ত্রিক অধিকার। তবে তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমানো হবে না। তবে কেউ ফেব্রিকেট তথ্য ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলার ৬টি আসনের প্রার্থীদের প্রায় সবাই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। তবে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সিলেট-৪ আসনের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সভায় উপস্থিত হননি। তাদের পক্ষে উপস্থিত ছিলেন তাদের প্রতিনিধিরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X