নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পর নৌকা হবে সাইকেল, ঈগল হবে নৌকা : মহারাজ

বক্তব্য দিচ্ছেন মো. মহিউদ্দীন মহারাজ। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন মো. মহিউদ্দীন মহারাজ। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট কিছু দলকে নৌকা ধার দিয়েছেন বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কুড়িয়ানা আর্য সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু।

মো. মহিউদ্দীন মহারাজ বলেন, জননেত্রী শেখ হাসিনা ছোট ছোট কিছু দলকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য নৌকা ধার দিয়েছেন। এখানে নৌকা পেয়েছেন জাতীয় পার্টির (জেপি) সাইকেল দল। আগামী ৭ জানুয়ারির পর তারা আর নৌকা থাকবে না। সামনে তারা আর নিজেদের নৌকার লোক দাবি করতে পারবে না।

মহিউদ্দীন মহারাজ আরও বলেন, এই ঈগল প্রতীক জননেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রতীক। আর তিনি নৌকা ধার করে এনে নির্বাচন করছেন। তাই ধার করা নৌকাকে আপনারা ভোট দেবেন না। কারণ নির্বাচনের পর তারা আর নৌকা থাকবে না। তখন তারা হয়ে যাবে সাইকেল। আমার ঈগল ঠিকই নৌকা হয়ে যাবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনাদের ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হবো। তাই আপনারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আমার ঈগল প্রতীক পাহারা দিয়ে রাখুন; আমি আপনাদের সারা জীবন পাহারা দিয়ে রাখব।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নৌকা না পেয়ে তিনি এ আসন থেকে স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীকে প্রার্থী হয়েছেন।

আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, কাউখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস জাহান, নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান সাইদ, সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুর তালুকদার, নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এ কে এম শহিদুল ইসলাম রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১০

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১১

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১২

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৩

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৪

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৫

বেদনার আকাশ

১৬

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৭

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৮

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৯

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

২০
X