কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনে নেত্রকোনায় বিএনপির লিফলেট বিতরণ

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে  লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। ছবি : সংগৃহীত
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে  লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলন সফলে লিফলেট বিতরণ করেছেন নেত্রকোণা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে সমর্থনের জন্য সাধারণ জনগণকে আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, সদস্য ফরিদ আহমেদ ফকির, জেলা বিএনপির সদস্য শরিফুল হাসান আরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজাহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সামছুল হুদা শামীম, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর ইসলাম রাজন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহাগ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোক্তাকিম বিল্লাহসহ অনেকেই।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। এই সরকার বিরোধী দলগুলোকে বাইরে রেখে একতরফা প্রহসনের নির্বাচন করছে। কিন্তু জনগণ আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন না। তিনি নেতাকর্মীদেরকে বিভিন্ন ইউনিয়ন ও পাড়া, মহল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগের জন্য আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১০

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১২

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৩

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৪

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৫

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৬

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৭

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৮

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৯

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

২০
X