সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ১৮টি হাতবোমা নিষ্ক্রিয় করল র‌্যাব

১৮টি হাতবোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। ছবি : কালবেলা
১৮টি হাতবোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। ছবি : কালবেলা

সাতক্ষীরার কালীগঞ্জের কালিকাপুর এলাকার একটি মসজিদের পাশ থেকে ১৮টি হাতবোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকায় একে একে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

বোমা নিষ্ক্রিয় শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ এর খুলনার অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির জানান, রাতে সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কালিকাপুর শেখপাড়া মসজিদের পাশে পাকা রাস্তার ধার থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করে। এরপর মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দপ্তরের নির্দেশে র‌্যাব-৬ খুলনার বোমা ডিসপোজাল টিম উদ্ধার ১৮টি বোমা নিষ্ক্রিয় করেন।

তিনি আরও জানান, বোমাগুলো অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরি। নাশকতার কাজে ব্যবহার করার উদ্দেশে বোমাগুলো আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ব্যাপারে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, র‌্যার-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক। বোমা ডিসপোজাল টিম লিডার ডিএডি শামসুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১০

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১১

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১২

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৩

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৪

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৫

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৬

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৭

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৮

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৯

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

২০
X