শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই শরীয়তপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে তাদের মূল্যায়ন করেছে। কিন্তু আওয়ামী লীগ সেই মূল্যায়নের প্রতিদান দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা বা অনুভূতি ছিল না বলেই আজ দেশের রাস্তাঘাটসহ সামগ্রিক অবকাঠামো বেহাল অবস্থায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, শরীয়তপুর একটি সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিন ধরে এটি অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে জেলা হিসেবে শরীয়তপুর এখনো অনেক পিছিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই এই জেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি সুপরিকল্পিত রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।

নুরুদ্দিন অপু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরের দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটানো হবে। শরীয়তপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, তিনি গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নলমুড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন নুরুদ্দিন অপু। খেলাধুলার উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তার এই বন্ধুসুলভ আচরণে শিক্ষক ও অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া তিনি নলমুড়ি ইউনিয়নের নিহত বিএনপির নেতাকর্মী ও শ্রদ্ধাভাজনদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। বিকেলে তিনি কোদালপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মাকসুদ উল্লাহ মোল্লার জানাজায় অংশ নেন। জানাজায় শরীয়তপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলামের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ, সদস্য নজরুল ইসলাম নান্টু খান, তারেক আজিজ মোবারক ঢালীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X