ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে অষ্টম শ্রেণির একটি বইও পৌঁছায়নি

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিকের সব শ্রেণির শতভাগ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শতভাগ, নবম শ্রেণির এক-চতুর্থাংশ বই পৌঁছালেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি বইও পৌঁছায়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা বলছেন, দ্রুতই সব বই পৌঁছে যাবে তাদের কাছে।

এদিকে সোমবার (১ জানুয়ারি) বই উৎসবে ফুলবাড়ী উপজেলার ১০৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৫০টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীরা সরকারি বই পেয়েছে। অপরদিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মোট শিক্ষার্থীর চারভাগের একভাগ শিক্ষার্থী বই পেয়েছে নবম শ্রেণির। কিন্তু একটি বইও পায়নি অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫০টি কিন্ডারগার্টেনে সব শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, উপজেলার প্রাথমিকের সব শ্রেণির শতভাগ বই শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসা এবং ৮টি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৩ লাখ ৩৭ হাজার ৩০০টি বইয়ের চাহিদা ছিল। চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে ২ লাখ ২৭ হাজার ১০০টি। এখনো ১ লাখ ১০ হাজার ৩০০ বইয়ের চাহিদা রয়েছে।

এদিকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শতভাগ বই পাওয়া গেলেও নবম শ্রেণির ১১টি বইয়ের মধ্যে পাওয়া গেছে ৭টি বই। এই ৭টি বইও পাওয়া গেছে মাত্র ১ হাজার। অথচ এই বইয়ের চাহিদা রয়েছে ৪ হাজার। ফলে চারভাগের একভাগ বই পাওয়া গেছে। তবে অষ্টম শ্রেণির একটি বইও না আসায় বই ছাড়াই শূন্য হাতে ফিরতে হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত বই উৎসব থেকে।

খয়েরবাড়ী মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা বলেন, আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই অষ্টম এবং নবম শ্রেণির অবশিষ্ট বই পাওয়া যাবে। বই পাওয়া মাত্রই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম বলেন, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে বই সরবরাহ করা গেলেও নবম শ্রেণির মাত্র এক-চতুর্থাংশ শিক্ষার্থীর মাঝে সরবরাহ করা গেছে। তবে অষ্টম শ্রেণির কোনো বই না আসায় একজন শিক্ষার্থীকেও বই সরবরাহ করা যায়নি। তবে দু-চার দিনের মধ্যেই বই পৌঁছে যাবে আশা করা যাচ্ছে। বই পাওয়া মাত্রই শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

১০

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

১১

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১২

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১৩

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১৪

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৫

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৬

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৭

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৮

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৯

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

২০
X