কালবেলা প্রতিবেদক,পাবনা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পুত্রবধূকে বাঁচাতে ছেলের হাতে মা খুন!

হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে ঘটনার পর দিন স্থানীয়রা ভিড় করে। ছবি : কালবেলা
হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে ঘটনার পর দিন স্থানীয়রা ভিড় করে। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন হয়েছেন এক মা। নিহত মায়ের নাম সাবেদা খাতুন (৬৩)। পারিবারিক কলহের জের ধরে নিজের স্ত্রী ডলি খাতুনকে (২৫) এলোপাতাড়ি কোপাচ্ছিলেন সাবেদা খাতুনের ছেলে ইছামদ্দিন। আর পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে যান মা। এ সময় ছেলের দায়ের কোপে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত পিতা সোবাহান মোল্লা (৭০) ও স্ত্রী ডলি খাতুনকে (২৫) মুমূর্ষু অবস্থায় প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ইছামুদ্দিন (৩৫)।

নিহত ছাবেদা খাতুনের বড় ছেলে সাজিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ইছামুদ্দিনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছিল। ঝগড়ার একপর্যায়ে ইছামুদ্দিন স্ত্রী ডলি খাতুনের হাতে দা দিয়ে কোপ দেয়। তখন মা ও বাবা তাকে পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও দা দিয়ে কোপাতে থাকেন ইছামদ্দিন। ধারলো দায়ের কোপে মা ছাবেদা খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত হয় বাবা সোবাহান মোল্লা ও তার স্ত্রী ডলি খাতুন। তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ইছামুদ্দিন পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X