লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চমবারের মতো জয় পেলেন আ হ ম মুস্তফা কামাল

আ হ ম মুস্তফা কামাল। ছবি : কালবেলা
আ হ ম মুস্তফা কামাল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জানা গেছে, নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আ হ ম মুস্তফা কামাল পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী জোনাকী হুমায়ুন ৮ হাজার ৫৪৮ ভোট, ডাব প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান ২ হাজার ৬০৯ ভোট, একতারা প্রতীকের প্রার্থী অহিদুর রহমান ২ হাজার ২৫৭ ভোট, উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম ১ হাজার ১১৪ ভোট পেয়েছেন।

ধারাবাহিক এ বিজয় সম্পর্কে মুস্তফা কামাল বলেন, আমি মানুষকে ভালোবাসি। তাই মানুষও আমাকে ভালোবেসে পঞ্চমবারের মতো ভোট দিয়ে এমপি বানিয়েছে। গত ১৫ বছরে সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। তাই জনগণ এবারও আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আ হ ম মুস্তফা কামাল এমপি নির্বাচিত হন। তিনি ২০১৪ ও ২০১৮ সালে যথাক্রমে পরিকল্পনামন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। আ হ ম মুস্তফা কামাল ছয়বার নির্বাচন করে ২০০১ সালে পরাজিত হন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

ইরানের মতো লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X