লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে শিশুধর্ষণ, জড়িত রেলওয়েকর্মী!

চলন্ত ট্রেনে শিশুকে ধর্ষণের অভিযোগে রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার। ছবি : কালবেলা
চলন্ত ট্রেনে শিশুকে ধর্ষণের অভিযোগে রেলওয়ে কর্মচারী গ্রেপ্তার। ছবি : কালবেলা

চলন্ত লালমনি এক্সপ্রেস ট্রেনে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে আক্কাস আলী নামে এক রেলওয়ে কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এরইমধ্যে লালমনিরহাট জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাতা গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার আক্কাছ আলী বরিশাল সদর উপজেলার মৃত বজলু গাজীর ছেলে। তিনি ট্রেনটির অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেল স্টেশন হতে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলে ওই শিশু লালমনির এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। পরে চেকিংয়ের সময় টিকিট না পাওয়ায় ওই অ্যাটেন্ডেন্ট শিশুটিকে তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল ৮টার দিকে সে শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।

এদিকে বুধবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১০

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১১

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১২

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৩

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৫

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৬

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৭

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৮

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৯

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

২০
X