রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী সিটি নির্বাচন

আপত্তিকর মন্তব্য করায় ওয়ার্ড আ.লীগ সভাপতি বহিষ্কার, বাড়ি ভাঙচুর

আপত্তিকর মন্তব্য করায় ওয়ার্ড আ.লীগ সভাপতি বহিষ্কার, বাড়ি ভাঙচুর

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়ন দেন।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খায়রুজ্জামান লিটনকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পর থেকেই ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতারা এবং মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটনের সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন।

শংকর ঘোষের এমন অশোভন আচরণে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের একজন দায়িত্বশীল পদে থেকে এসব অশোভন মন্তব্য দলের গঠনতন্ত্রের পরিপন্থিও বটে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় শংকর ঘোষকে সাংগঠনিকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বহিষ্কার হওয়া আওয়ামী লীগ নেতা শংকর ঘোষের কুমারপাড়ার বাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলার সময় শংকর ঘোষ বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যান। তার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

রাজশাহীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ও কুরুচিপূর্ণ রটনা ছড়ানোর অভিযোগে দলের গঠনতন্ত্র অনুযায়ী শংকর ঘোষকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য মহানগর কমিটিকে সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, বহিষ্কার হওয়া আওয়ামী লীগ নেতা শংকর ঘোষ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অনুসারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X