ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফকিরহাটে সড়ক দুর্ঘটনার শিকার ট্রাক। ছবি : কালবেলা
ফকিরহাটে সড়ক দুর্ঘটনার শিকার ট্রাক। ছবি : কালবেলা

বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফকিরহাটের বৈলতলী এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্রগ্রাম থেকে পিচ নিয়ে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বৈলতলী এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক সোয়ায়িব হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত সহকারী জাহাঙ্গীর সরদারকে (৩০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সোয়ায়িব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে, ফকিরহাট উপজেলার বৈলতলী একই এলাকায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাক ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন।

নিহত মোন্নাফ ফকির সিরাজগঞ্জ এলাকার মান্নান ফকিরের ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

আলাদা সড়ক দুর্ঘটনার বিষয়ে ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ দেখায় 

বৃষ্টিতে প্লাবিত লোহাগাড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

১০

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

১১

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

১২

নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১৩

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

১৪

সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক

১৫

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

১৬

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

১৭

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

১৮

নয় শিক্ষক দিয়ে চলছে ৯ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

১৯

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

২০
X