সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্টিফিকেট বিতরণ

সুকুমার চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাভার যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. আবুল কাসেম। ছবি : কালবেলা
সুকুমার চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাভার যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. আবুল কাসেম। ছবি : কালবেলা

যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলাধীন ‘কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি এপ্লিকেশন’ কোর্সের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ ও সনদপত্র বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কেন্দ্রে অবস্থিত বিশেষ অধিবেশন কক্ষে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের ৫০তম ব্যাচের বিদায়ী ও ৫১তম ব্যাচের নবীন প্রশিক্ষণার্থীরা এ আয়োজন করেন।

এ সময় অত্র কেন্দ্রের প্রশিক্ষক কম্পিউটার ও কোর্স কো-অর্ডিনেটর সুকুমার চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাভার যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. আবুল কাসেম।

বিশেষ অতিথি ছিলেন, আব্দুল মজিদ সহকারী প্রশিক্ষক কম্পিউটার যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলা।

৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৫০তম ব্যাচের ৯৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মেধা তালিকায় স্থান পাওয়ায় প্রথম মো. রবিউল আউয়াল, দ্বিতীয় মো. মিজানুর রহমান ও তৃতীয় মিথিলা রাণী শিলাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

৫০তম ব্যাচের বিদায়ী প্রশিক্ষণার্থী মো. শামীম রেজা বলেন, আমি প্রশিক্ষণ গ্রহণ করে সন্তুষ্ট। তবে যুব উন্নয়ন অধিদপ্তরের আবাসিক ও অনাবাসিক সকল কোর্সে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা দেওয়া হয়। কিন্তু আমাদের কম্পিউটার বেসিক ও আইসিটি এপ্লিকেশন কোর্সে কোনো ধরনের প্রশিক্ষণ ভাতা দেওয়া হয় না। প্রশিক্ষণ ভাতা দেওয়া হলে যুবরা উপকৃত হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ঢাকা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক কম্পিউটার ও কোর্স কো-অর্ডিনেটর সুকুমার চন্দ্র শীল বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ৬৪টি জেলার ৭৬টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ঢাকা জেলাধীন সাভার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কেন্দ্রে অবস্থিত ৬ মাস মেয়াদি কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি এপ্লিকেশন কোর্সে কম্পিউটার তাত্ত্বিক, ব্যবহারিক যুব কার্যক্রম ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অত্র কেন্দ্রে যুবরা প্রশিক্ষণ গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। যুবরা এ প্রশিক্ষণ পেয়ে নিজে উদ্যোক্তা হয়ে দেশ ও বিদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X