কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যুব উন্নয়ন অধিদপ্তরের ৪ কর্মকর্তার বরখাস্ত চূড়ান্ত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা

যুব উন্নয়ন অধিদপ্তরের ১৩ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের চার কর্মকর্তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বরখাস্তকৃতরা হলেন- মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নুর, বরগুনার উপপরিচালক আলী আশরাফ, ঝিনাইদহের সহকারী পরিচালক ফজলুল হক এবং রাজধানীর গুলশান ইউনিটের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মতামত নেওয়ার পর চূড়ান্তভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

বরখাস্তকৃতরা ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে থাকাকালে পারস্পরিক সহযোগিতায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (এনএসপি) থেকে এ টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। গত ২৮ জানুয়ারি তাদের চাকরিচ্যুতির জন্য মতামত চেয়ে পিএসসিকে চিঠি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পিএসপি চাকরিচ্যুতির পক্ষে মতামত দেয়।

এরপর সোমবার বরখাস্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। গত ২ ফেব্রুয়ারি ‘চাকরি হারালেন যুব উন্নয়ন ৪ কর্মকর্তা’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

জানা গেছে, উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষিত আগ্রহী বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে আগ্রহী করতে ২০১০ সালে এনএসপি নেয় সরকার। কর্মসূচির নীতিমালা অনুযায়ী কৃষি, শিক্ষা, পরিবার পরিকল্পনা, গবাদিপশু পালন, চরিত্র গঠনমূলক, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ১০ বিষয়ে তিন মাস প্রশিক্ষণের পর বেকার যুবকদের কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হয়। ২০২১-২২ অর্থবছরে সিলেটের জকিগঞ্জে এ কর্মসূচির প্রায় আড়াই কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ওই অভিযোগ তদন্ত করতে গিয়েই এই চার কর্মকর্তার ১৩ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ ও আত্মসাতে সহযোগিতা করার অভিযোগ ওঠে, যা তদন্তে প্রমাণিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X