সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের কাজিপুরে ধর্ষণ মামলায় মো. সোনাউল্লা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আসামির সম্পত্তি থেকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের পেশকার মো. মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-২ বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোনাউল্লাহ কাজিপুর উপজেলার চন্দনপুর গ্রামের হাতেম ভূইয়ার ছেলে।

পেশকার মো. মোক্তার হোসেন বলেন, ২০০৫ সালের ১৫ জানুয়ারি দুপুরে নির্যাতিত প্রতিবন্ধী তরুণীর বাবা-মার অনুপস্থিতির সুযোগে ওই বাড়িতে যান সোনাউল্লাহ। এ সময় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এতে গর্ভবতী হয়ে পড়ে ওই প্রতিবন্ধী তরুণী। তখন পরিবার বিষয়টি জানতে পেরে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু সে বিয়ে করতে তালবাহানা করতে থাকলে বাধ্য হয়ে বিষয়টি স্থানীয় মুরুব্বিদের জানায় পরিবারের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে ভিকটিমের বাড়িঘর ভাঙচুর চালায় সোনাউল্লা গং।

পরে স্থানীয় চেয়ারম্যানের পরামর্শে নির্যাতিত প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে ২০০৫ সালের ২৩ জুন থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের বেশ কয়েক বছর পর বাদীর মৃত্যু হলে তার স্ত্রী এ মামলার বাদী হন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১০

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১১

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১২

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১৩

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১৪

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১৫

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১৬

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৭

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৮

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৯

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

২০
X